বাংলাদেশ
হাসিনা ও কামালের সম্পদ বাজেয়াপ্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রসিকিউশনের চিঠি
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সম্পদ বাজেয়াপ্তের আদেশ কার্যকর করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। সম্পদ বিক্রির অর্থ ভুক্তভোগী পরিবারগুলোকে দেওয়ার কথা বলা হয়েছে।
এই খবরটি আপাতত ইংরেজিতে পড়ুন
From ৪ নভেম্বর ২০২৬ — Daily Brief
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সম্পদ বাজেয়াপ্তের আদেশ কার্যকর করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।
মঙ্গলবার চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামের কার্যালয় থেকে মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে এ চিঠি পাঠানো হয়। চিঠিতে দুই দণ্ডিতের সম্পদ চিহ্নিত করে রাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়া এবং বিক্রির অর্থ ভুক্তভোগী পরিবারগুলোকে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ জুলাই ২০২৪-এর দমন-পীড়নের ঘটনায় মানবতাবিরোধী অপরাধে দুজনকেই মৃত্যুদণ্ড দেন এবং তাঁদের সম্পদ বাজেয়াপ্তের আদেশ দেন।
আমিনুল ইসলাম জানান, নির্ধারিত ৩০ দিনের মধ্যে শেখ হাসিনার পক্ষে কোনো আপিল করা হয়নি। তিনি বলেন, এ ধরনের বাজেয়াপ্তের আদেশের আওতায় ১১ থেকে ১২ জন রয়েছেন, তাঁদের মধ্যে ওবায়দুল কাদেরও আছেন।