১৭ অক্টোবর ২০২৬

দৈনিক সংবাদ · 25টি খবর
← Back to full edition

ব্যবসা ও অর্থনীতি

4 stories

ব্যবসা

প্রস্তাবিত ঋণ নিয়ে আইএমএফের সঙ্গে আরও আলোচনা করবে বাংলাদেশ

প্রস্তাবিত নতুন ঋণ কর্মসূচির বাকি বিষয়গুলো চূড়ান্ত করতে আগামী দুই থেকে তিন সপ্তাহ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে আরও আলোচনা করবে বাংলাদেশ। শুক্রবার, ১৬ অক্টোবর ব্যাংককে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এ কথা জানিয়েছেন।

ব্যবসা

পোশাকশ্রমিকদের মজুরি পর্যালোচনায় নতুন বোর্ড গঠনের উদ্যোগ

দেশের তৈরি পোশাক খাতের শ্রমিকদের মজুরি পর্যালোচনার জন্য নতুন মজুরি বোর্ড গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের নাম চাওয়া হয়েছে। শুক্রবার, ১৬ অক্টোবর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কয়েক দিনের মধ্যে বোর্ড গঠন হতে পারে।

ব্যবসা

চট্টগ্রামের গুদামে ১৭০ টন পর্যন্ত এলাচ মজুতের তথ্য পেয়েছে ভোক্তা অধিদপ্তর

চট্টগ্রামের খাতুনগঞ্জের একটি গুদামে প্রায় ১৬০ থেকে ১৭০ টন এলাচ মজুত থাকার তথ্য পেয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

ব্যবসা

ভর্তুকির পণ্য নিতে প্রায় ৮০ লাখ সুবিধাভোগীর তথ্য যাচাই করেছে টিসিবি

ভর্তুকির পণ্য কর্মসূচিতে ৭৯ লাখ ৯০ হাজার সুবিধাভোগীর তথ্য যাচাই করেছে টিসিবি। এর মধ্যে ৭৩ লাখের বেশি স্মার্ট ফ্যামিলি কার্ড চালু হয়েছে। যাচাই করা মানুষ, সক্রিয় কার্ড ও প্রতি মাসে পণ্য পাওয়া পরিবারের সংখ্যা এক নয়।